Web Analytics

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মিক কন্দ দানী (৬০), তিনি দমদমীয়া সীমান্তঘেঁষা তুরুং গ্রামের বাসিন্দা। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সীমান্তের প্রায় ১০০ গজ ভেতরে নদীর পানিতে পাথরের ফাঁকে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রায়ই ভারতের ভেতরে গিয়ে লাকড়ি সংগ্রহ ও খাসিয়াদের বাগানে কাজ করতেন। বুধবার সকালে তিনি কাঠ ও কাঁঠাল সংগ্রহের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে যান এবং আর ফেরেননি। সন্ধ্যায় তার ভাই নিখিল কন্দ সীমান্তের ১২৬০ নম্বর পিলারসংলগ্ন এলাকায় তার লাশ দেখতে পান।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দুর্ঘটনা। কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।