Web Analytics

রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্স শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো (২৬)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে এক শিক্ষক ও এক বান্ধবীর নাম লেখা ছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেছেন।

বাড্ডা থানার সূত্রে জানা গেছে, চিরকুটে যাদের নাম উল্লেখ করা হয়েছে, সেই শিক্ষক ও বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। উপ-পরিদর্শক ফাতেমা সিদ্দিকা সোমা লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান। ফরেনসিক চিকিৎসক ডা. দেবিকা রায় জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মৃতার শরীর থেকে ভিসারা, রক্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, চিরকুটটি মৃতার নিজের লেখা কিনা তা যাচাই করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে পরিবার মরদেহটি নিয়ে যায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।