Web Analytics

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত জুলাই গণহত্যার বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি বলেন, শুধু লোক-দেখানো রায় নয়, বরং তার পূর্ণ বাস্তবায়ন দেখতে চান তারা। এই কর্মসূচি জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

নূরুল ইসলাম অভিযোগ করেন, ২০২৪ সালের ১৬ জুলাই শহীদ আবু সাঈদকে হত্যার মধ্য দিয়ে গণহত্যা শুরু হয় এবং এতে প্রায় সাড়ে ১৪শ মানুষ নিহত হন, যার মধ্যে ৮শ-এর বেশি লাশ শনাক্ত করা গেছে। তিনি বর্তমান বিচার প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, যারা গ্রেফতার হয়েছেন তাদের বিষয়ে কোনো রায় দেখা যাচ্ছে না, বরং পালিয়ে যাওয়া কিছু ব্যক্তির বিরুদ্ধে কেবল অর্নামেন্টাল রায় দেওয়া হয়েছে। তিনি দ্রুত বিচার ও রায় বাস্তবায়নের দাবি জানান।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ কেন্দ্রীয় ও শাখা নেতারা উপস্থিত ছিলেন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।