Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ প্রত্যেকের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান বদ্ধপরিকর। সোমবার তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হত্যাকাণ্ডের বিচার ও প্রতিশোধ নিতে সম্ভাব্য সব আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া ব্যবহার করা হবে।

বাঘাই বলেন, সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধে সংঘটিত ঘটনাগুলোর জন্য দায়ীদের বিচারের আওতায় আনা ইরানের রাজনৈতিক, নৈতিক ও আইনি দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, এই আক্রমণের সময় সংঘটিত নৃশংসতার বিচার করার ক্ষেত্রে কোনো সময়সীমা নেই এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ নীতি।

তিনি আরও জানান, দেশের ভেতর নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। এসব পদক্ষেপকে তিনি ইরানের বৃহত্তর আইনি প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেন, যা আন্তর্জাতিক আদালত ও কূটনৈতিক পথে পরিচালিত হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।