Web Analytics

রাজধানীর বাড্ডা এলাকায় একটি আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাড্ডার একতা সোসাইটিতে তার বোন নিপা বারৈয়ের বাসায় এ ঘটনা ঘটে। সুবীর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জনতা ব্যাংকের ক্যাশ অফিসার ছিলেন। পুলিশ জানায়, বিকেলে ট্রিপল নাইনে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃতের মামাতো ভাই নির্মল বারৈ জানান, সুবীর ১৭ বা ১৮ জানুয়ারি বাড্ডায় তার বোনের বাসায় বেড়াতে যান। শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যরা জানান, কী কারণে তিনি এমনটি করেছেন তা তারা জানেন না। সুবীর মাদারীপুরের রাজৈর উপজেলার বাউনগাতী গ্রামের সচিন বিশ্বাসের ছেলে এবং দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন।

ঘটনার কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু জানায়নি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।