Web Analytics

মিডল ইস্ট আই উদ্ধৃত ফরেন পলিসির এক নিবন্ধে কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধের চেয়েও গুরুতর কৌশলগত ধাক্কা। তার মতে, এই সংঘাত যুক্তরাষ্ট্রের মূল স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিশ্বমঞ্চে ওয়াশিংটনের অবস্থান দুর্বল করেছে।

মাসগ্রেভ এই যুদ্ধকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা একটি ‘পছন্দের যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে বলেন, এটি শেষ পর্যন্ত রাজনৈতিক ও সামরিক বিপর্যয়ে পরিণত হয়েছে। নিবন্ধে উল্লেখ করা হয়, এই সংঘাতের পরিণতি ভিয়েতনামের চেয়েও বেশি গুরুতর হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, এই যুদ্ধের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘস্থায়ী হতে পারে, যা আগামী বছরগুলোতে আমেরিকান শক্তি ও নেতৃত্বের ধারণাকে প্রভাবিত করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।