Web Analytics

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ব্যাংকের পর্ষদে শেয়ারধারী প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচালক হওয়ার যোগ্যতার শর্ত কঠোর করে নির্দেশনা জারি করেছে। এখন থেকে মনোনীত ব্যক্তিকে সংশ্লিষ্ট শেয়ারধারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হতে হবে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানে তাঁর নিজ নামে নির্ধারিত পরিমাণ শেয়ার মালিকানা থাকতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত, শেয়ারধারী কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো, প্রতিনিধি পরিচালকের জবাবদিহিতা নিশ্চিত এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো কোম্পানি এক বা একাধিক ব্যাংকে তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যমানের শেয়ার রাখতে পারবে না। সীমা অতিক্রম করলে ছয় মাসের মধ্যে তা কমাতে হবে।

মনোনয়নের আগে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিশোধিত মূলধনের অন্তত ২ শতাংশ অথবা অন্যান্য কোম্পানিতে অন্তত ২০ শতাংশ দায়মুক্ত শেয়ারের মালিক হতে হবে এবং দায়িত্বকালে তা বজায় রাখতে হবে। নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ও মালিকানার প্রমাণপত্র লাগবে। কর্মকর্তারা বলেছেন, শুধু কোনো গ্রুপের কর্মকর্তা বা ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার ভিত্তিতে পর্ষদে বসার সুযোগ বন্ধ করাই এই শর্তের উদ্দেশ্য।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।