Web Analytics

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এমপিও শিক্ষকদের এনটিআরএসিএ-সংক্রান্ত বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; বিষয়টি প্রাথমিক আলোচনার পর্যায়ে আছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) মিলনায়তনে শিক্ষা, দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে ‘গুপ্তদের’ কেউ কথা কেটে পত্রিকায় প্রকাশ করেছে এবং যাচাই-বাছাই ছাড়া শিক্ষার্থীরা উসকানিতে পা দিচ্ছে। তিনি জানান, ৭৭ হাজার শিক্ষক নিয়োগে বাছাইয়ের পর নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ করা হবে। একই সঙ্গে তিনি বলেন, শিক্ষকরা বেতন-ভাতা নেবেন কিন্তু প্রতিষ্ঠানের ফল শূন্য থাকবে—এটি গ্রহণযোগ্য হতে পারে না।

শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তাঁর ভাষ্য, সরকার একটি ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে এবং গত ২০ বছরে দেশ আরও পিছিয়ে গেছে। তিনি শিক্ষক সংকটকে ভয়াবহ বলে উল্লেখ করেন। এসএসসির ফলে ড্রপ হয়েছে—এমন মন্তব্যও তিনি প্রত্যাখ্যান করে বলেন, জোর করে ফল বা পাস করানো যায় না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।