Web Analytics

মার্কিন পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীতযাত্রা নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ শুক্রবার, ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর, একই দিনে সিনেমাটি স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হবে। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। আরও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।

অ্যান্টনি ফুকো পরিচালিত এই চলচ্চিত্রে দেখানো হবে মাইকেল জ্যাকসনের সংগীতজীবনের শুরু থেকে বিশ্বখ্যাত তারকা হয়ে ওঠার গল্প। এতে তার জীবনের অজানা অনেক দিক এবং বিখ্যাত কিছু পারফরম্যান্সও তুলে ধরা হয়েছে। গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ট্রেলারটি এক দিনের মধ্যেই পাঁচ মিলিয়নের বেশি ভিউ পায়, যা ভক্তদের আগ্রহের ইঙ্গিত দেয়।

২০০৯ সালে মৃত্যুর পরও মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা অটুট রয়েছে। এখনো স্পটিফাইয়ে প্রতি মাসে প্রায় ৬৫ মিলিয়ন মানুষ তার গান শোনেন, যা এই বায়োপিকের প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।