Web Analytics

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) গত দেড় বছরে গবেষণা, অবকাঠামো, প্রশাসন ও শিক্ষার্থীসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ফিরেছে, আবাসিক হলে বিভাগভিত্তিক আসন বণ্টন চালু হয়েছে এবং রাজনৈতিক প্রভাব কমেছে। গবেষণায় নতুন গতি আনতে অনলাইন প্রোফাইল বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রথমবারের মতো স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য গবেষণা অনুদান চালু হয়েছে।

চীন ও মালয়েশিয়ার তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময় চুক্তি হয়েছে এবং ইউরোপ, কানাডা ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল সেবার আওতায় স্মার্ট রিক্রুটমেন্ট সিস্টেম, অনলাইন একাডেমিক কার্যক্রম এবং ইনস্টিটিউশনাল রিপোজিটরি চালু হয়েছে। প্রায় এক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন হল, একাডেমিক ভবন ও অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ চলছে, যার ৩৫ শতাংশ সম্পন্ন হয়েছে।

উপাচার্য অধ্যাপক এ.এম. সরওয়ার উদ্দিন চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বৈষম্য দূরীকরণ এবং গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।