Web Analytics

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে ইসলামে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব ২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুসলমানদের অনৈক্য দূর করে ধর্মীয় শিক্ষা ও প্রচলিত শিক্ষাব্যবস্থার মধ্যে সমন্বয় আনতে হবে। তাঁর মতে, দুই ধরনের শিক্ষাই প্রয়োজনীয় হলেও তাদের মধ্যে তৈরি হওয়া বিভাজন বন্ধ করা দরকার। বিশ্বে প্রায় ২০০ কোটি মুসলমান থাকা সত্ত্বেও ঐক্যের অভাব নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি কোরআনের বিভিন্ন সুরায় মুসলিম উম্মাহর ঐক্যের নির্দেশনার কথা উল্লেখ করেন।

পুরস্কার ও পাগড়ি পাওয়া তরুণ হাফেজদের অভিনন্দন জানিয়ে মাহমুদুর রহমান বলেন, তাদের আদর্শ ও উপযুক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি তরুণ আলেমদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানেও শ্রেষ্ঠত্ব অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।