Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘোষণা করেছেন যে, পর্যটন খাতকে টেকসই ও পরিবেশবান্ধব ভিত্তিতে গড়ে তুলতে সরকার ৩০০ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেশন ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।

মন্ত্রী জানান, রন্ধনশিল্পসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইন্টারন্যাশনাল হসপিটালিটি বেঞ্চমার্ক নির্ধারণ করা হবে। পাশাপাশি পর্যটনের সম্ভাবনা, বৈচিত্র্য ও সৃজনশীল ধারণাগুলো অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করা হচ্ছে। এসব উদ্যোগে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের সিএসআর খাত থেকে আরও ৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করা হবে।

সরকারের আশা, এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি ইকোট্যুরিজমভিত্তিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পর্যটন খাত জাতীয় অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।