Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে জুলাই শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি স্মারক চিত্রকর্ম তুলে দেন। সোমবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি জানান, ‘জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স’-এ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ড. ইউনূস সাদিক কায়েমকে বিবাহ উপলক্ষে অভিনন্দন জানান এবং তরুণদের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। কায়েম জানান, তিনি জুলাই কনফারেন্সসহ ডাকসুর বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন এবং জুলাইয়ের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও জানান, ৫ আগস্ট পরবর্তী সংকটময় সময়ে দেশের নেতৃত্ব গ্রহণের জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানান।

সাদিক কায়েম বলেন, গণমানুষের কাঙ্ক্ষিত সংস্কার ও নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ড. ইউনূসের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।