Web Analytics

বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ বিনিয়োগবান্ধব দেশ এবং দক্ষ জনশক্তি, বৃহৎ বাজার ও কৌশলগত অবস্থানের কারণে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময়। তিনি অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকস দক্ষতা বৃদ্ধি ও ব্যবসা সহজীকরণে সরকারের চলমান উদ্যোগের কথা উল্লেখ করেন।

মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও শিল্প খাতে ডেনিশ বিনিয়োগ আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত মোলার বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্ক উন্নয়ন সহযোগিতা থেকে ব্যবসায়িক অংশীদারিত্বে রূপান্তরের সফল উদাহরণ। তিনি জানান, ডেনমার্কের বিভিন্ন কোম্পানি, বিশেষ করে মার্কস-বাংলাদেশ, নবায়নযোগ্য জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে বিনিয়োগ করছে। রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কার কার্যক্রমে ডেনমার্কের সমর্থনের কথা উল্লেখ করেন এবং প্রাণিসম্পদ ও ডেইরি ভ্যালু চেইন খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান বৈঠকে উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।