Web Analytics

দুর্নীতির অভিযোগে র‍্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদ ও তার স্ত্রী ফাতেহা ফারভীন লুনার পাঁচটি সঞ্চয়পত্র ও পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। এসব হিসাব ও সঞ্চয়পত্রে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এসব হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, র‍্যাবের সাবেক ডিজি হারুন অর রশীদের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে তদন্ত চলছে। তদন্তে হারুন ও তার স্ত্রীর নামে বিপুল অস্থাবর সম্পদের খোঁজ মিলেছে, তবে সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি।

দুদকের আবেদনে আরও বলা হয়, তারা এসব সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছিলেন। তাই তদন্ত চলাকালে সম্পদ হস্তান্তর রোধে আদালত অবরুদ্ধের নির্দেশ দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।