বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নে সহযোগিতা বাড়াতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকার যোগাযোগ খাতকে আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে কাজ করছে এবং এ ক্ষেত্রে জাইকার দীর্ঘদিনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে অংশীদারিত্ব অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রকল্পে সহযোগিতা জোরদারের আশ্বাস দেয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।