Web Analytics

সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৫৪ কর্মকর্তাকে পরিদর্শন ও মনিটরিংয়ের দায়িত্ব দিয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে গত ৩০ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে তাঁদের দেশের মেডিকেল কলেজ, বিশেষায়িত, জেনারেল, জেলা ও উপজেলা হাসপাতাল তদারকির দায়িত্ব দেওয়া হয়।

অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তারা নির্দিষ্ট হাসপাতাল এবং বিভিন্ন জেলা ও বিভাগের প্রতিষ্ঠান তদারক করবেন। কেউ কেউ একাধিক জেলার হাসপাতালের অতিরিক্ত দায়িত্বও পেয়েছেন। তাঁরা হাসপাতাল প্রধানদের সঙ্গে সমন্বয় করে জনবল, পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরাও নিয়মিত তদারকি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিতে হবে।

কর্মকর্তাদের টিকাদান, সংক্রামক রোগ প্রতিরোধ, জনসচেতনতা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, প্রবীণ স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। প্রতি মাসে অন্তত একটি পরিদর্শন শেষে পর্যবেক্ষণ ও সুপারিশভিত্তিক প্রতিবেদন মাসের ৭ তারিখের মধ্যে জমা দিতে হবে। এই দায়িত্ব তাঁদের নিয়মিত কাজের অতিরিক্ত এবং আদেশ জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।