Web Analytics

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তেহরানে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে স্পেন। ২০২৬ সালের ৯ এপ্রিল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানান, তেহরানে স্পেনের রাষ্ট্রদূতকে পুনরায় দায়িত্ব গ্রহণ করে দূতাবাস খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ইরানের রাজধানী থেকেই শান্তি প্রচেষ্টায় সরাসরি অংশ নেওয়া যায়।

আলবারেস ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তোলেন। তিনি বলেন, বুধবার লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরাইল যুদ্ধবিরতি উপেক্ষা করেছে এবং আন্তর্জাতিক আইন ভেঙেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের বিরোধিতায় স্পেন বর্তমানে পশ্চিমা বিশ্বের অন্যতম কড়া সমালোচক হিসেবে পরিচিত।

চলমান সংঘাতের প্রেক্ষাপটে স্পেন ইতোমধ্যে এই সংঘাতে জড়িত যেকোনো বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, যা সামরিক উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।