Web Analytics

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন এবং ছয় দফা দাবি তুলে ধরেছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিলটি বের হয়ে রাজধানীর সাইন্সল্যাব মোড় প্রদক্ষিণ করে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে শেষ হয়।

শিক্ষার্থীরা বলেন, ছয় মাসে তারা তিনজন উপাচার্য দেখেছেন, কিন্তু একাডেমিক মাইগ্রেশন, সেমিস্টার পদ্ধতি ও স্কুলিং সিস্টেমের অগ্রগতি দেখেননি। তাদের ভাষ্য অনুযায়ী, ৫৪ হাজার শিক্ষার্থীর একাডেমিক মাইগ্রেশন চলমান থাকলেও কোনো রোডম্যাপ নেই এবং পরীক্ষাগুলো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নতুন উপাচার্যের বক্তব্য আরও বিস্তারিতভাবে ব্যাখ্যার দাবিও জানান তারা।

তারা দুই কার্যদিবসের মধ্যে একাডেমিক মাইগ্রেশন শেষ, চার কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ ও ২০২১-২২ সেশনের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা এবং সাত কার্যদিবসের মধ্যে ফরম পূরণ সম্পন্নের দাবি করেন। ছয় দফায় একাডেমিক কাঠামো, ক্যালেন্ডার, সিলেবাস, আধুনিক কারিকুলাম, স্বতন্ত্র পরিচয়পত্র, দক্ষ শিক্ষক এবং গ্রন্থাগার, গবেষণা ও সাংস্কৃতিক-খেলাধুলার সুবিধার দাবি রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।