Web Analytics

ফেনীর ফুলগাজী উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মুরগিবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফেনী-বিলোনিয়া আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলা পরিষদ-সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন পুরুষ ও একজন নারীকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা যান। পুলিশ জানিয়েছে, নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের কাউছার (৩২), ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ পাঠানগড় গ্রামের ওয়াহিদা আক্তার জুহা এবং তার মেয়ে জাকিয়া আক্তার রয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।