Web Analytics

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, অতীতের অপরিকল্পিত নগরায়ণে চট্টগ্রাম শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। শনিবার দুপুরে চট্টগ্রামের খসড়া মাস্টারপ্ল্যান নিয়ে জনমত গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তাঁর মতে, সমস্যা সমাধানে শহরের পরিধি বাড়ানোর বিকল্প নেই।

তিনি বলেন, খাল ও ড্রেন দখল, পার্কিং সুবিধাবিহীন বেসরকারি হাসপাতাল, স্কুল ও বিশ্ববিদ্যালয় এবং পরিকল্পনাহীন ভবন নির্মাণে জলাবদ্ধতা ও যানজট প্রকট হয়েছে। যানজট কমাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালানো এবং বেসরকারি স্কুল ও হাসপাতালকে নিজস্ব পার্কিং নিশ্চিত করার কথা বলেন তিনি।

নতুন মাস্টারপ্ল্যানে আনোয়ারা-কর্ণফুলী, পটিয়া পৌরসভাসহ কয়েকটি উপজেলার প্রায় ৮০০ বর্গকিলোমিটার এলাকা চট্টগ্রাম শহরের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সেখানে ৮ থেকে ১০ লাখ মানুষের উন্নত আবাসনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনায় দূষণ নিয়ন্ত্রণ, ভূমিধস প্রতিরোধ, পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু প্রভাব মোকাবিলার প্রস্তাব আছে। গণশুনানি শেষে পরিকল্পনাটি চূড়ান্ত হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।