Web Analytics

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আট জেলার বন্যায় নিহত ৫৪ জনের অধিকাংশই পাহাড়ধসে মারা গেছেন। মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জরুরি ত্রাণ কার্যক্রমের জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা, ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল ও শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতি জেলায় অতিরিক্ত ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে রান্না করা ও শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে এবং উদ্ধারকাজে সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড নিয়োজিত রয়েছে। দ্রুত উদ্ধারকাজের জন্য স্পিডবোট ও রাবারের নৌকা পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট মেরামতের জন্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় দ্রুত মেরামত কাজ করবে, আর কাঁচা সড়কগুলো কাবিখা ও কাবিটা কর্মসূচির মাধ্যমে সংস্কার করা হবে। খাদ্য মন্ত্রণালয় দুর্গত এলাকায় খাদ্য সহায়তা অব্যাহত রাখবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।