Web Analytics

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রোববার, ৮ নভেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে এবং খুব দ্রুত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে বিভিন্ন অনিবার্য কারণে ওই তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি বলে জানান রুবীনা ইয়াসমীন। সব দিক বিবেচনা করে পরে ১৮ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এক বা দুই দিনের মধ্যে আনুষ্ঠানিক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান রুবীনা ইয়াসমীন। অধিদপ্তর এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। অনলাইনে আবেদন প্রক্রিয়া ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।