Web Analytics

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া ‘অযৌক্তিক’। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার ‘কার্যকরী ভিত্তি’ ইতিমধ্যে লঙ্ঘিত হয়েছে, ফলে পরবর্তী আলোচনা অর্থহীন হয়ে পড়েছে।

গালিবাফ বলেন, যুদ্ধবিরতি পরিকল্পনার তিনটি ধারা ভঙ্গ হয়েছে—লেবাননে অব্যাহত হামলা, ইরানের আকাশসীমায় ড্রোন প্রবেশ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অস্বীকার। তিনি অভিযোগ করেন, ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের দাবি তুলে চুক্তির অবমাননা করছে।

তার মতে, এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা চালিয়ে যাওয়া যুক্তিসঙ্গত নয়, যা তেহরানের উদ্বেগ ও অসন্তোষকে প্রতিফলিত করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।