Web Analytics

তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনের উদ্বোধনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকেরা তাঁকে স্বাগত জানান। পরে লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের অনানুষ্ঠানিক আলাপচারিতায় তিনি অংশ নেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি ওআইসি মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফানসহ পাকিস্তান, ইরান, সিরিয়া ও কুয়েতের নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন।

তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী মঙ্গলবার আন্তালিয়ায় পৌঁছান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কপ-৩১-এ বিশ্বনেতা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। মূল সম্মেলনের পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।