Web Analytics

মাদক কারবারের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন সোমবার, ২৪ আগস্ট এ তথ্য জানান। অভিযানে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে আরও অভিযান চালিয়ে ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। আদালতে পাঠানোর পর বিচারক দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এজাহার অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন। পল্লবী থানার তদন্ত পরিদর্শক এমদাদুল হক বলেন, শফিকুল সেখানে অনিয়মিত হিসেবে দায়িত্বে ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।