Web Analytics

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে। রোববার সকালে রাজধানীর তেজগাঁওয়ের হোটেল হলিডে ইনে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকা বিচারকদের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্ট সবচেয়ে স্বাধীন এবং কেউ সুপ্রিম কোর্টের স্থায়ী বিচারক হলে সরকারের তার ওপর প্রভাব বিস্তারের কোনো সুযোগ থাকে না।

মো. আসাদুজ্জামান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা ও গণহত্যাকারীদের বিরুদ্ধে এবং ৯০-এর সংগ্রামে জাফর, জয়নাল, দিপালী সাহা, কাঞ্চন, রাউফুন বসুনিয়া, জিহাদ ও ডা. মিলনের হত্যাকারীদের বিরুদ্ধে কথা বলার মতো পরিবেশ উৎসাহিত করা হবে। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধ ও আনাসসহ ১,৪০০-এর বেশি মানুষকে হত্যার এবং প্রায় ৩০ হাজার মানুষকে পঙ্গু করার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধেও কথা বলাকে উৎসাহিত করার কথা বলেন তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।