Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড এবং চিরকাল তা-ই থাকবে। আজারবাইজানের স্মরণ দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। তিনি আজারবাইজানকে তুরস্কের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন।

এরদোয়ান কারাবাখকে দখলমুক্ত ও স্বাধীন করার লড়াইয়ে নিহত আজারবাইজানি সেনাদের স্মরণ করেন। তিনি যুদ্ধে অংশ নেওয়া আহত এবং জীবিত যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানান। কারাবাখ প্রশ্নে আজারবাইজানের অবস্থানের প্রতি তুরস্কের দীর্ঘদিনের রাজনৈতিক সমর্থনের ধারাবাহিকতাতেই তাঁর এই বক্তব্য এসেছে।

আজারবাইজানে ২৭ সেপ্টেম্বর স্মরণ দিবস হিসেবে পালিত হয়, কারণ ২০২০ সালের এই দিনে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দ্বিতীয় কারাবাখ যুদ্ধ শুরু হয়েছিল। ছয় সপ্তাহের যুদ্ধের পর একই বছরের নভেম্বরে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। পরে ২০২৩ সালে আজারবাইজান কারাবাখের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।