Web Analytics

জলবায়ু পরিবর্তনকে অর্থনীতির মূল আলোচনায় আনা মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাউস ৩০ অক্টোবর ৮৫ বছর বয়সে মারা গেছেন। ইয়েল বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আগ্রাসী ধরনের মস্তিষ্কের ক্যানসারে তার মৃত্যু হয়। জলবায়ু পরিবর্তন ও দীর্ঘমেয়াদি সামষ্টিক অর্থনীতির সম্পর্ক ব্যাখ্যায় কয়েক দশকের গবেষণার জন্য তিনি ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।

জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রবৃদ্ধি উৎপাদন ও আয় বাড়ালেও কার্বন নিঃসরণ এবং জলবায়ু ক্ষতি তৈরি করে—এ বিষয়টি তার গবেষণার কেন্দ্রে ছিল। তিনি দেখান, এই ক্ষতি বাজারদরে পুরোপুরি প্রতিফলিত হয় না এবং সমাজকে এর বোঝা বহন করতে হয়। ১৯৯২ সালে প্রকাশিত তার ডাইস মডেল অর্থনৈতিক প্রবৃদ্ধি, কার্বন নিঃসরণ, জলবায়ু পরিবর্তন, ক্ষতি ও নিঃসরণ কমানোর ব্যয়কে একই কাঠামোয় বিশ্লেষণ করে।

নর্ডহাউস কার্বন নিঃসরণের সামাজিক ও পরিবেশগত ক্ষতির মূল্য নির্ধারণ এবং কার্বন করের পক্ষে যুক্তি দেন। বৈশ্বিক সহযোগিতায় ফ্রি রাইডিং মোকাবিলায় তিনি ক্লাইমেট ক্লাবের ধারণাও তুলে ধরেন। তার মডেল ও নীতির অনুমান নিয়ে বিতর্ক থাকলেও প্রকৃতি, ভবিষ্যৎ প্রজন্ম ও জলবায়ু ঝুঁকিকে অর্থনৈতিক বিশ্লেষণের কেন্দ্রে রাখার ক্ষেত্রে তার অবদান গুরুত্বপূর্ণ।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।