Web Analytics

মিয়ানমারের আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ উপকূলের নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে তাদের ট্রলারসহ ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক জেলেরা শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা, যাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

ট্রলার মালিক মোহাম্মদ উল্লাহ জানান, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার পর তার ট্রলারটি পাঁচ জেলেসহ নৌঘাটে ফিরছিল। রাত হলে তারা নাইক্ষ্যংদিয়া এলাকায় ট্রলার নোঙর করে অবস্থান নেন। কিছুক্ষণ পর স্পিডবোটে করে আরাকান আর্মির সদস্যরা এসে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

কোস্ট গার্ডের লে. কমান্ডার রিফাত জানান, তার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।