Web Analytics

ভারতের ককোরোচ জনতা পার্টি (সিজেপি) সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে ৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। মিছিলটি ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লি পুলিশ সদর দপ্তরে গিয়ে শেষ হবে। এক বিবৃতিতে দলটি বলেছে, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে হতাশ হয়ে তারা আবার রাস্তায় নামতে বাধ্য হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, ২৫ জুলাই দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার আদৌ আগ্রহী কি না, মিছিল থেকে সেই প্রশ্ন তোলা হবে। প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের সদস্য এবং ২০ জুলাইয়ের আন্দোলনে পুলিশের কথিত নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা মিছিলে নেতৃত্ব দেবেন।

সিজেপি বলেছে, ২৫ জুলাই ২০২৬ সালে ভারত সরকার ও বিজেপি/এনডিএ-শাসিত রাজ্যগুলো তরুণদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়ন পর্যালোচনা করেছে দলের জাতীয় ওয়ার্কিং কমিটি। দলটির দাবি, ওই আশ্বাসের ভিত্তিতেই দেশব্যাপী যুব আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। সিজেপির অভিযোগ, সরকার এক মাস ধরে সময়ক্ষেপণ করছে এবং লিখিত আশ্বাস দেয়নি। দলটি আরও দাবি করেছে, সুপ্রিম কোর্ট দেশজুড়ে দায়ের হওয়া এফআইআরের তালিকা চাইলেও সরকার স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।