Web Analytics

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ আসনে নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

শেরপুর-৩ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান। জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত হয়েছিল। পরবর্তীতে ঘোষিত তফসিল অনুযায়ী আজ ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বগুড়া-৬ আসনে উপনির্বাচন হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন ছাড়ার পর। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল-আমিন তালুকদার।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।