Web Analytics

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উত্তরাঞ্চল থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছেন। বুধবার তিনি জলপাইগুড়ি জেলায় দুটি ও দার্জিলিং জেলায় একটি জনসভায় বক্তব্য রাখেন। ময়নাগুড়ির সভায় তিনি বিজেপিকে ‘রাজনৈতিকভাবে অন্ধ’ বলে মন্তব্য করেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন।

একই দিনে নন্দীগ্রামের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একই অভিযোগ করেন। এর আগে বিজেপি ও সিপিআই (এম) তাদের নির্বাচনী প্রচার শুরু করে।

এদিকে পূর্ব মেদিনীপুরের রামনগরে এক কর্মী সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে নারী সুরক্ষার অবনতির জন্য তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।