Web Analytics

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরসূচি অনুযায়ী তিনি বেলা ১১টা ১৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং পরে সার্কিট হাউসে যাবেন। দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) ও দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

বেলা সাড়ে ৩টায় নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। কর্মসূচি শেষে রাত ৮টায় ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সূচি রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নগরে তোরণ নির্মাণ, আলোকসজ্জা, গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিচ্ছন্ন এবং বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী রোববার শাহপরান মাজারের প্রস্তুতি পরিদর্শন করেন। সফরের নিরাপত্তায় এসএসএফ, পিজিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।