Web Analytics

সুদানের রাজধানী খারতুমে প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) পরিচালিত এক ড্রোন হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সহায়তাকারী স্বাধীন আইনি সংগঠন ‘ইমারজেন্সি লয়ার্স’ শনিবার (২ মে) এ তথ্য জানায়। সংগঠনটির মতে, এক সপ্তাহের ব্যবধানে এটি রাজধানীতে দ্বিতীয় ড্রোন হামলা।

ইমারজেন্সি লয়ার্স হামলার সম্পূর্ণ দায় আরএসএফের ওপর চাপিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। তারা জানায়, এটি বেসামরিক নাগরিকদের ওপর ধারাবাহিক হামলার অংশ। গত বছর সরকারি বাহিনী শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর কয়েক মাস ধরে তুলনামূলক শান্ত অবস্থা বিরাজ করছিল।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে সুদানে ড্রোন হামলায় প্রায় ৭০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত বছর আরএসএফের বেশ কয়েকটি হামলা সামরিক স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।