Web Analytics

শুল্কসংক্রান্ত বাণিজ্য আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ওয়াশিংটন ও অটোয়ার আলোচনার ব্যর্থতার পর তিনি জানান, যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধ ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যে নতুন শুল্ক বসানো হবে। এসব শুল্ক আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

কার্নি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন এবং কানাডা হামলার শিকার হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে অর্থনৈতিকভাবে অযৌক্তিক, অনৈতিক ও অন্যায্য বলে প্রত্যাখ্যান করেন। তাঁর মতে, নতুন শর্তগুলো কানাডার সার্বিক স্বার্থ ক্ষুণ্ন করবে।

কানাডা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ডলার বিনিময়ে ডলার’ ভিত্তিতে শুল্ক আরোপ করবে বলে জানান কার্নি। তিনি বলেন, কানাডীয় শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসায়ীদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব কানাডা মেনে নিতে পারে না এবং ওয়াশিংটন যা চেয়েছে, তা দেওয়াও সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।