Web Analytics

ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুব্বা বলেছেন, ইয়েমেন ইরানের দরকষাকষির হাতিয়ার নয়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশটি কারও দরকষাকষির হাতিয়ার, হিসাব-নিকাশ বা প্রতিশোধ নেওয়ার ক্ষেত্র হতে পারে না।

আল-জুব্বা বলেন, কোনো আঞ্চলিক শক্তির দরকষাকষির অবস্থান শক্তিশালী করার মাধ্যমও ইয়েমেন নয়। তিনি ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূলীয় অঞ্চলে হুথিদের অগ্রগতির প্রসঙ্গ তোলেন এবং রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পররাষ্ট্রমন্ত্রীর মতে, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ-চলাচল ব্যবস্থা সুরক্ষার জন্য রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধার অত্যন্ত জরুরি। এদিকে, ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানকেই সেই আঞ্চলিক শক্তি হিসেবে চিহ্নিত করেছে, যারা নিজেদের দরকষাকষির অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।