Web Analytics

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় লেবাননে অন্তত ৫১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন স্বাস্থ্যকর্মীও আছেন। হ্যারেত সাইদা ও আল-সাকসাকিয়্যাহ গ্রামে জানাজা ও দাফনের সময় শত শত মানুষ নিহত স্বজনদের ছবি হাতে নিয়ে শোক প্রকাশ করেন। দক্ষিণ লেবাননের টাইর শহরের সিভিল ডিফেন্স প্রধান আলি সাফিউদ্দিন জানান, তারা প্রতিনিয়ত মৃত্যুভয়ে দিন কাটাচ্ছেন।

গাজা উপত্যকার আল-শাতি শরণার্থী শিবিরসহ বিভিন্ন আবাসিক এলাকায় ইসরাইলি হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ থেকে ইসরাইলি আগ্রাসনে দেশটিতে ২ হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন। গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৭০০ ছাড়িয়েছে। শোকাহত পরিবারগুলো বিশ্ববিবেকের কাছে বিচারের আহ্বান জানিয়েছে।

চলতি বছরের ২ মার্চ শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১২ লাখের বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছেন। ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলার মাত্রা আরও বেড়েছে, যা মানবিক সংকটকে গভীরতর করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।