Web Analytics

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাছে মিয়ানমারের দিক থেকে গুলি আসার ঘটনায়। এই ঘটনায় ১২ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিনা উস্কানিতে এভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্কের অন্তরায়।

বাংলাদেশ মিয়ানমারকে এ ঘটনার পূর্ণ দায় স্বীকার করতে এবং সীমান্তে এমন ঘটনা বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। এছাড়া মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত যেন বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে, সে বিষয়ে নিশ্চিত করতে বলা হয়েছে। আহত শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূত আহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে তার সরকার ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।