Web Analytics

এশিয়ার বাজার খোলার পর আন্তর্জাতিক তেলের দাম কমে গেছে। ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত শেষ হতে পারে—এমন আশাবাদ থেকেই বাজারে এই প্রভাব পড়েছে। শুক্রবার (০০:২১ GMT) পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে আসে, আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও ৯৪ ডলারের নিচে নেমে গেছে।

এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনার কারণে তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। সম্প্রতি তা কমে ১০০ ডলারের নিচে নেমেছে, যদিও পুরো সপ্তাহে দাম ৯০ ডলারের ঘরেই ছিল। ভূরাজনৈতিক ঝুঁকি কমে আসায় বাজারে এই পতন দেখা যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই সপ্তাহে পাকিস্তানে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন। এই সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।