Web Analytics

চলতি বছরের প্রথম আট মাসে দেশের বিভিন্ন থানায় ধর্ষণের অভিযোগে ৪,৬৫৪টি মামলা রেকর্ড হয়েছে, যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ বলে পুলিশ সদর দপ্তরের একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে পুলিশের সব ইউনিটকে এসব মামলা ভালোভাবে তদন্ত এবং দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম। জানুয়ারি থেকে জুনে ৩,২৫২টি, জুলাইয়ে ৭০৭টি এবং আগস্টে ৬৯৫টি মামলা হয়েছে।

মার্চ থেকে জুনে গত বছরের একই সময়ের তুলনায় মামলা বেড়েছে ৪১২টি। ওই সময়ে সবচেয়ে বেশি মামলা হয়েছে ডিএমপির বিভিন্ন থানায়। চট্টগ্রাম মহানগরে ৬৪টি, গোপালগঞ্জ ও কক্সবাজারে ৬২টি করে এবং ঢাকা জেলায় ৫৮টি মামলা রেকর্ড হয়। বিভিন্ন মামলার তদন্তে রাজনৈতিক দলের কর্মী বা নেতাদের নাম পাওয়ার কথা বলেছেন ঢাকা বিভাগের দুই জেলার পুলিশ সুপার। কয়েকটি ঘটনায় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট অভিযুক্তদের গ্রেপ্তার বা মামলা হওয়ার তথ্যও রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহ্মদ বলেন, রাজনৈতিক বা সামাজিক হস্তক্ষেপ না থাকায় ভুক্তভোগীরা এখন থানায় গিয়ে এফআইআর দিতে পারছেন, ফলে মামলার সংখ্যা বেড়েছে। পুলিশের মুখপাত্র এএইচএম শাহাদাত হোসাইন বলেন, ধর্ষণের ঘটনায় দ্রুত তদন্ত, আইনগত ব্যবস্থা, বিচার এবং ভুক্তভোগীর নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরাধ বিশ্লেষক মুহাম্মদ ওমর ফারুক রাজনৈতিক ছত্রছায়া, আইনশৃঙ্খলা বাহিনীর নমনীয়তা, সামাজিক অস্থিরতা ও প্রযুক্তিগত অপশিক্ষাকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।