Web Analytics

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে বলে বুধবার জানিয়েছে নেপাল পুলিশ। বিভিন্ন জেলা ও প্রতিবেশী ভারত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বরফ ও শিলার ধস থেকে সৃষ্ট এই বন্যায় ভোটেকোশি নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৪ হাজার ৮৫৮ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

বুধবার ভোর ৫টা পর্যন্ত রাসুয়া থেকে ৪৫টি, নুওয়াকোট থেকে ১৫৫টি, ধাদিং থেকে ৫৯টি, চিতওয়ান থেকে ৩৪৮টি, গোরখা থেকে ৬৬টি, তানাহুন থেকে ৩৮টি, নাওয়ালপরাসি ইস্ট থেকে ২১৭টি, নাওয়ালপরাসি ওয়েস্ট থেকে ১৯০টি এবং ভারত থেকে ৯টি লাশ উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ১ হাজার ১১৩টি লাশের ময়নাতদন্ত ও আইনগত শনাক্তকরণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৯৫টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজ স্বজনদের শনাক্তে সহায়তার জন্য ৯১১টি অজ্ঞাতপরিচয় লাশের বিস্তারিত তথ্য পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। উদ্ধার, ত্রাণ বিতরণ ও লাশ ব্যবস্থাপনায় মোতায়েন রয়েছেন ৭ হাজার ৯১২ পুলিশ সদস্য; এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৫৪১ জনকে। পুলিশ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে পরিবার সরানো, ধ্বংসাবশেষে বন্ধ সড়ক পরিষ্কার এবং স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।