Web Analytics

বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সৌদি আরবের বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চেয়েছেন। রোববার তাঁর দপ্তরে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি এখনো তৈরি পোশাকনির্ভর হলেও সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বাজারে ওষুধ, চামড়াজাত পণ্য, পাটপণ্য, খাদ্যপণ্য এবং সৌদি ভোক্তাদের চাহিদা অনুযায়ী পোশাক রপ্তানির বড় সুযোগ রয়েছে।

মন্ত্রী জানান, দেশের ভাবমূর্তি, রপ্তানি সক্ষমতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। প্রবাসী কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ দেশের বড় সম্পদে পরিণত হতে পারে। প্রতিনিধিদলকে তিনি বাস্তবসম্মত ও খাতভিত্তিক প্রস্তাব দিতে বলেন, যাতে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে।

চেম্বারের সভাপতি আশরাফুল হক চৌধুরী জানান, সরকারি সহায়তা ও সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে ২০২৭ সালের মধ্যে সৌদি আরবে বাংলাদেশের রপ্তানি ১০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।