Web Analytics

রোববার ইসরাইলে পৃথক সন্দেহভাজন বন্দুক হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির উদ্ধারকর্মী সংস্থা ও সেনাবাহিনী। জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, পশ্চিম তীরের কাছাকাছি তজুর নাতান এলাকায় প্রায় ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া গেছে। একই স্থানে আরও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমডিএ আরও জানায়, কোকাভ ইয়াইর শহরের কাছে একটি পেট্রোল স্টেশনে পৃথক আরেকটি বন্দুক হামলায় ৫০ বছর ও ৩০ বছর বয়সী দুই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া তজুর ইৎজহাক এলাকায় ৩০ বছরের কাছাকাছি বয়সী এক ব্যক্তির হাতে গুলির আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানায়, একাধিক বন্দুক হামলার খবর পাওয়ার পর সা’লিত ও তজুর ইৎজহাক এলাকায় সেনা সদস্য পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কোকাভ ইয়াইরের প্রবেশমুখে হামলার ঘটনায় সন্দেহভাজন একটি গাড়ি শনাক্ত করা হয়েছে এবং এক হামলাকারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, অন্তত একজন হামলাকারী এখনও পলাতক রয়েছে এবং তাকে ধরতে অভিযান চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।