Web Analytics

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অধিকৃত পশ্চিম তীরের আবু ফালাহ এলাকার কাছে মার্কিন ফটোসাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলার ঘটনায় ইসরাইলকে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবারের এ হামলায় দ্য ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক লেভিনসহ দুজন আহত হন। রুবিও বলেন, হামলার দৃশ্য দেখে ট্রাম্প প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন।

মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও জানান, শুক্রবারের ঘটনা নিয়ে তিনি এখনো কোনো আনুষ্ঠানিক ব্রিফিং পাননি। তবে তিনি যা দেখেছেন, তা মোটেই ভালো নয়। তিনি সহিংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানান এবং বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অধিকৃত পশ্চিম তীরে কোনো উত্তেজনা বা সংকট দেখতে চান না।

রুবিও বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে ট্রাম্প প্রশাসন ইসরাইলি কর্তৃপক্ষের কাছে নিজেদের প্রত্যাশা তুলে ধরবে। তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্র বা ইসরাইলের কারওই এমন পরিস্থিতির প্রয়োজন নেই। লেভিন পরে সাংবাদিকদের বলেন, ফ্ল্যাক জ্যাকেট ও হেলমেট না থাকলে তিনি হয়তো বেঁচে থাকতেন না, কারণ হামলাকারীরা তাকে বারবার লাথি মারছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।