Web Analytics

তাইওয়ানের পূর্ব উপকূলের কাছে ইন্দোনেশিয়ার একটি যুদ্ধজাহাজ নিয়ে আগস্টের মাঝামাঝি নৌ চলাচল মহড়া করার পরিকল্পনা করেছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ার কথা জানালেও সুনির্দিষ্ট স্থান প্রকাশ করেনি। তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল মঙ্গলবার রাতে এ উদ্যোগকে বিপজ্জনক ও সামরিক উসকানি আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।

তাইপের অভিযোগ, পূর্ব তাইওয়ানের সমুদ্রসীমায় নিজেদের নিয়ন্ত্রণের ভ্রান্ত ধারণা আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠা করতেই বেইজিং এমন পদক্ষেপ নিচ্ছে। সংস্থাটি চীনকে আঞ্চলিক স্থিতাবস্থা ক্ষতিগ্রস্ত করতে পারে এমন আচরণ বন্ধের আহ্বান জানিয়েছে। তাইওয়ানের এক সামরিক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, সংশ্লিষ্ট ইন্দোনেশীয় জাহাজটি বিশেষভাবে চীনের সঙ্গে মহড়ার জন্য আসেনি; জাপান থেকে ফেরার পথে এটি তাইওয়ানের পূর্বে ছিল।

ওই কর্মকর্তা জানান, জাহাজটি তখন পূর্ব উপকূল থেকে প্রায় ৭০ থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে ছিল এবং এতে তাইওয়ানের ওপর সরাসরি সামরিক প্রভাবের আশঙ্কা নেই, যদিও এর ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় অংশগ্রহণের বিষয়ে ইন্দোনেশিয়ার কাছে ব্যাখ্যা চেয়েছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক মন্তব্য করেনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।