Web Analytics

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যাঁ পেসমে মঙ্গলবার ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করা এবং সার্বিক শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

শিক্ষামন্ত্রী প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা খাতকে শক্তিশালী করার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শিক্ষার মান উন্নয়ন ও চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুততর করাকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। উভয়পক্ষ বিশ্বব্যাংকের সহায়তায় চলমান উদ্যোগগুলো পর্যালোচনা করে সাক্ষরতা, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের মানোন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

বৈঠকে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে দক্ষতা উন্নয়ন, ডিজিটাল শিক্ষা, মাল্টিমিডিয়া ও স্মার্ট শ্রেণিকক্ষ এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহায়তা জোরদারের বিষয়গুলো আলোচিত হয়। শিক্ষামন্ত্রী বিশ্বব্যাংকের অব্যাহত অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।