Web Analytics

বাংলাদেশ পুলিশ রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলায় মোট ৩,৮৪৯ জন চাঁদাবাজের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় রয়েছে ১,২৫৪ জন। চাঁদাবাজদের দৌরাত্ম্য রোধ এবং তাদের আইনের আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের তথ্যমতে, এই চক্র দীর্ঘদিন ধরে সড়ক, বাজার, পরিবহন স্ট্যান্ড, নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন জায়গা থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে।

তালিকাভুক্তদের প্রায় ৯০ শতাংশ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা দলীয় পরিচয় বদলে নতুন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় সক্রিয় হয়। পুলিশের একটি সূত্র জানায়, চাঁদাবাজির অর্থের একটি অংশ কিছু অসাধু রাজনৈতিক নেতা ও দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের কাছেও পৌঁছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশ সম্প্রতি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শনাক্তে অভিযান জোরদার করেছে।

তালিকাটি চূড়ান্ত করে শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। তালিকাভুক্তদের রাজনৈতিক সম্পৃক্ততা ও বর্তমান অবস্থান যাচাই-বাছাই চলছে, পাশাপাশি অস্ত্রধারী ও দাগী আসামিদের পৃথক তালিকাও প্রস্তুত হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।