Web Analytics

সুনামগঞ্জের দিরাই পৌরসভা ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুর ১২টায় পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দিরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ বাজেট উপস্থাপন করেন। বাজেটে শহরের যাতায়াত ব্যবস্থা ও ভৌত অবকাঠামো শক্তিশালী করতে অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আগামী অর্থবছরে রাজস্ব আয় ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা ধরা হয়েছে। এতে রাজস্ব খাতে ১ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত থাকার প্রস্তাব রয়েছে। উন্নয়ন খাতে সম্ভাব্য বরাদ্দ ধরা হয়েছে ১২ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা, আর ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকা।

দুই খাতের আয়-ব্যয়ের হিসাব শেষে সার্বিক উদ্বৃত্ত ৭ লাখ ৩০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা হবে বলে উল্লেখ করা হয়েছে। অবকাঠামো নির্মাণ খাতে সর্বোচ্চ ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আলোচনা সভায় বক্তারা আধুনিক ও সহজ নাগরিক সেবা, বর্ষায় জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ, যানজট কমানো এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।