Web Analytics

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযোগ করেছেন, ভারত গোপন কৌশল ও প্রক্সি বাহিনী ব্যবহার করে তার দেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করছে। করাচির পাকিস্তান নেভাল একাডেমির পাসিং আউট প্যারেডে তিনি বলেন, শত্রুদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করতে পুরো দেশ ইস্পাত-কঠিন সংকল্পে ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি বলেন, পাকিস্তান বর্তমানে বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশটি গত বছরের মে মাসে অপমানজনক পাল্টা আঘাতের পর পাকিস্তানের শান্তি নষ্টের চেষ্টা করছে। শাহবাজ জানান, পশ্চিম সীমান্ত থেকে উদ্ভূত বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদের হুমকির মোকাবিলায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী কাজ করছে এবং জাতি তাদের পাশে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান সব অমীমাংসিত বিরোধ শান্তি, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করতে চায় এবং কাশ্মীরি, গাজাবাসী ও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।